ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিয়ে করলেন উপমা 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৮, ২৭ জানুয়ারি ২০২০
বিয়ে করলেন উপমা 
ছবি: সংগৃহীত

বিয়ে করলেন এ সময়ের কণ্ঠশিল্পী শারমিন সুলতানা উপমা। তার বরের নাম সালমান কামাল। গত ২২ ডিসেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় কনের বাড়িতে পারিবারিকভাবে তাদের আকদ সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপমার বর সালমান বর্তমানে ডেনমার্কের একটি বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতোকোত্তরে পড়ছেন। তার গ্রামের বাড়ি পাবনাতে।

ছবি: সংগৃহীত

উপমা বলেন, হঠাৎ করেই আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সালমান ডেনমার্ক চলে যাবে। বিয়ের অনুষ্ঠান করবো আগামী জুলাইয়ে। সেসময়ে কাছের মানুষ, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিমন্ত্রণ করবো। আমাদের জন্য সকলের কাছে দোয়া চাইছি।

কণ্ঠশিল্পী উপমা বেশকিছু গান করেছেন। প্লেব্যাকেও অভিষিক্ত হয়েছেন, শ্রোতাপ্রিয়তাও পেয়েছে বেশ ক'টি গান। উপমা বর্তমানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন। 


 

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!